জনগণনার দ্বিতীয় পর্যায়কে সামনে রেখে শুরু হল দুইদিন ব্যাপী সেমিনার

আগরতলা ২০ নভেম্বর:– আগরতলার আখাউড়া স্থল বন্দরের কনফারেন্স হলে জনগণনার দ্বিতীয় পর্যায়ে সেমিনার শুরু হল। এই সেমিনারে উচ্চ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ত্রিপুরার আদমশুমারি কার্যক্রম পরিচালক এবং নাগরিক নিবন্ধন পরিচালক রতন বিশ্বাস জানান পশ্চিম জেলায় জন গণনার কাজের সাথে যুক্ত আধিকারিকদের নিয়ে এইদিন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি শনিবারও চলবে। জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ সহসাই দেশ জুড়ে শুরু হবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেছে। ৪০ টি প্রশ্নের ভিত্তিতে ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই দ্বিতীয় পর্যায়ের জনগণনার কাজ। বর্তমানে মূলত প্রশিক্ষণের কাজ চলছে। ইতিমধ্যে দক্ষিণ জেলা ও গোমতী জেলায় প্রশিক্ষণের কাজ সম্পন্ন হয়ে গেছে।

Related posts

বৃহস্পতি কলা কেন্দ্রের উদ্যোগে ২২ নভেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে সঙ্গীত উদয় সমারোহ

জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য সাব জুনিয়ার কাবাডি বালক ও বালিকা দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় শুক্রবার

রাজধানীর এমবি টিলা বাজারে কংগ্রেস করার অপরাধে ৭২ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর বিজেপি কর্মীর