এনডিএ জোটের মিছিল আগরতলা পুর নিগমের তিনটি ওয়ার্ডে

আগরতলা, ২১ নভেম্বর: – বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র যৌথ মিছিল আগরতলা পুর নিগমের তিনটি ওয়ার্ডে। à§§à§­ নং ওয়ার্ডের এনডিএ প্রার্থী শিখা ব্যানার্জি, à§§à§® নং ওয়ার্ডের এনডিএ প্রার্থী নারায়ণ দে এবং ১৯ নং ওয়ার্ডের এনডিএ প্রার্থী ভাস্বতি দেববর্মার সমর্থনে এই মিছিল সংগঠিত করা হয়। মিছিলের অগ্র ভাগে ছিলেন করলেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী রতনলনাথ, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের বিদায়ী মেয়র দীপক মজুমদার সহ তিপ্রা মথা দলের নেতৃত্বরা। মিছিলটি পুর নিগমের à§§à§­, à§§à§® ও ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিজেপি রামনগর মন্ডল অফিসের সামনে গিয়ে শেষ হয়। মন্ত্রী রতন লাল নাথ জানান আগরতলা পুর নিগমের তিনটি ওয়ার্ডে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি দলের পক্ষ থেকে যৌথ ভাবে মিছিল সংগঠিত করা হয়েছে। যাতে করে জনগণ এই ত্রি-দলীয় জোটের পক্ষে ভোট দেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষ এই মিছিলে সামিল হয়েছে। জনজাতিদের সাথে বাঙালিদের সম্পর্ক ১৯৮০ সালে নষ্ট করে দিয়েছিল সিপিআইএম পার্টি। পুর নিগমের à§§à§­, à§§à§® ও ১৯ নং ওয়ার্ডের এনডিএ প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলেও জানান তিনি। তিনি আরও জানান বিরোধীদের পক্ষ থেকে কোন ধরনের ষড়যন্ত্র করা হলে তার জবাব দেওয়ার জন্য বিজেপি তৈরি রয়েছে।

Related posts

জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল এক কর্মশালা

আসন্ন আগরতলা পুর নিগমের নির্বাচনকে পশ্চিম থানা এলাকায় পুলিশের ফ্ল্যাগ মার্চ।

দীর্ঘ কমিউনিস্ট শাসনের হাত থেকে রাজবাসীকে মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রীঃমুখ্যমন্ত্রী