বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে আগরতলা শহরে বাইক র‍্যালি

আগরতলা, ২৩ নভেম্বর: – আগরতলা পুর নিগমের নির্বচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে বাইক র‍্যালি। সিপিআইএম-এর পক্ষ থেকে সোমবার আগরতলা শহরে সংগঠিত করা হয় সুবিশাল বাইক র‍্যালি। সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বাইক র‍্যালি। বাইক র‍্যালিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সিপিআইএম পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। বাইক র‍্যালিতে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। তিনি জানান ২৭ নভেম্বর পুর নিগমের নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে এইদিনের বাইক র‍্যালি সংগঠিত করা হয়েছে।

Related posts

পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর জয় নিশ্চিতঃতুষার কান্তি ভট্টাচার্য

পুর নিগমের ২৩ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ

বিরোধীরা নানান অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার জন্যঃমুখ্যমন্ত্রী