মানুষের কাছে ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই শাসক দল বিজেপিরঃমানিক সরকার

আগরতলা, ২৩ নভেম্বর:- আসন্ন আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে যোগেন্দ্রনগরে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এইদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন ২০১৮ সালে যে সকল প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে, তার একটি প্রতিশ্রুতিও পূরণ করে নি। সরকারি চাকুরি দেওয়ার পরিবর্তে রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা দিনের পর দিন হ্রাস পাচ্ছে। রাজ্যে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতারণা করে সরকারে বসেছে বিজেপি। মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নেই বিজেপির। রাজ্যের সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করেছিল বামফ্রন্ট সরকার। কিন্তু বামফ্রন্ট সরকারের পক্ষে এইটা করে উঠা সম্ভব হয় নি।

Related posts

অনির্দিষ্টকালনের জন্য সোমবার থেকে কর্ম বিরতি শুরু উদয়পুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের

উদয়পুরের আক্রান্ত সিপিআইএম কর্মীর বাড়িতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

আসাম পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ