সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড অমরপুরের থাকছড়া এসবি স্কুলে

অমরপুর , ২৩ নভেম্বর:- ভয়াবহ অগ্নিকাণ্ড অমরপুরের থাকছড়া এসবি স্কুলে। আগুনে পুরে ছাই বিদ্যালয়ের সকল শ্রেণী কক্ষ। সোমবার সকাল আনুমানিক ৯ টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় সোমবার সকালে স্কুলের অভ্যন্তরে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুইটি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীদের পাশাপাশি এলাকার যুবকরাও আগুন নিয়ন্ত্রণে আনার কাজে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে স্কুলের সকল শ্রেণী কক্ষ, আসবাবপত্র সহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। তিনি ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন। বিধায়ক রঞ্জিত দাস জানান থাকছড়া এসবি স্কুলে অগ্নিকান্ডের ফলে স্কুলের সবকিছু পুরে ছাই হয়ে গেছে। তবে কি ভাবে আগুন লেগেছে তা কেউই কিছু বলতে পারছে না।

Related posts

পুর ও নগর নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট পড়েছে ৩ হাজার ৯২৯ টিঃঅনুরাগ সেন

ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করাঃমুখ্যমন্ত্রী

আমবাসায় কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান আশিস কুমার সাহা