বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদেরঃঅমল চক্রবর্তী

আগরতলা ,২৪ নভেম্বর:- ২৭ নভেম্বর পুর ও নগর নির্বাচন। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে রাজ্য নির্বাচন কমিশনার। কিন্তু উদ্বেগের বিষয় রাজ্যে নির্বাচন কাঠামো একেবারে ভেঙ্গে পড়েছে। নির্বাচন ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন বৈষম্য ভূমিকা পালন করে যাচ্ছে। বিরোধীরা কোন কর্মসূচি করলে আগে প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু শাসক দলের কোন অনুমতি নিতে হয় না। বিভিন্ন জায়গায় প্রচারে বাধা দেওয়া হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদের। ১৭ নং ওয়ার্ডে পাঞ্চালী ভট্টাচার্যের নেতৃত্বে ভোট প্রচারে বের হওয়ার পর বহিরাগত শাসক দলের দুর্বৃত্তরা গিয়ে বাধা দেয়। প্রচার করতে পারবেন না বলে জানিয়ে দেয়। এক কর্মীর শরীরে পর্যন্ত হাত দেয়। ৩ নং ওয়ার্ডে বিধায়ক সুদীপ সরকার ভোট প্রচারে গেলে তাকে হুমকি-ধমকি দেয় শাসকদলের দুর্বৃত্তরা। ২৩ নভেম্বর রাত থেকে সিপিআইএম-এর পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে প্রাননাশের হুমকি দিয়ে চলেছে। বলছেন ভোটের আগে যেন বাড়িতে না আসে। বাড়িতে আসলে জীবন বাজি রেখে আসতে হবে। এতে সিপিআইএম উদ্বিগ্ন মানুষ ভোট দিতে পারবেন কিনা। গত তিনদিন ধরে আগরতলা শহরে যা ঘটেছে তাতে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে সিপিআইএম-এর এজেন্টরা ভোট দিতে যেতে পারবে কিনা। কারণ পুলিশ প্রশাসন কোন ভূমিকা নিচ্ছে না। মঙ্গলবার সিপিআইএম সদর মহকুমা কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন সিপিআইএম সদর মহকুমা কমিটি-র সম্পাদক অমল চক্রবর্তী। এইদিনের সাংবাদিক সম্মেলনে অমল চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্যা পাঞ্চালী ভট্টাচার্য, রতন দাস সহ অন্যান্যরা।

Related posts

ধর্মনগর সংশোধনাগারে গুরুতর অসুস্থ এক অভিযুক্ত যুবকের মৃত্যু ধর্মনগর জেলা হাসপাতালে

সাব্রুম মহকুমায় গৃহবধূর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার অপর অভিযুক্ত

রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় নাম্বার বিহীন প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক শিশু