1
চুরাইবাড়ি, ২৫ নভেম্বর: – দুইটি যাত্রীবাহী বলেরো গাড়ি থেকে ১১৪ কার্টুন বিলেতি মদ উদ্ধার করলো চুরাইবাড়ি থানার পুলিশ। চুরাইবাড়ি থানার ওসি জানান মঙ্গলবার গভীর রাতে আসামের দিক থেকে দুইটি যাত্রীবাহী বলেরো গাড়ি সন্দেহ জনক কিছু কার্টুন নিয়ে আসামের দিক থেকে ত্রিপুরার দিকে আসছে জানতে পারেন। সাথে সাথে গাড়ি দুইটিকে আটক করা হয়। গাড়ি দুইটি থেকে মোট ১১৪ কার্টুনে ২০৭৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ উদ্ধার হয়। উভয় গাড়ির চালক এই বিলেতি মদ পরিবহনের কোন বৈধ কাগজ দেখাতে পারে নি। সাথে সাথে উভয় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুই গাড়ি চালক হল মন গোপাল দাস ও বাদশা মিয়া।