আগরতলা, ২৬ নভেম্বর:- লেম্বুছড়ায় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে অস্বাভাবিক মৃত্যু এক ছাত্র-র। ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে চাঞ্চল্য। মৃত ছাত্রর বাড়ি রাজস্থানে। পড়ালেখার স্বপ্ন নিয়ে সুদূর রাজস্থান থেকে ত্রিপুরায় এসেছিল সে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সেই স্বপ্নের ক্যাম্পাসেই ঘটল মর্মান্তিক পরিণতি। বৃহস্পতিবার সকালে মোহনপুর মহকুমার লেম্বুছড়াস্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে উদ্ধার হয় কৃষ্ণ শর্মার মৃতদেহ। সে এই বিশ্ববিদ্যালয়ের বি.এ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। রাজস্থানের চুরু এলাকার বাসিন্দা সে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টা নাগাদ ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। দুপুরের দিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে ছুটে যায় লেফুঙ্গা থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে যায় ফরেনসিক বিশেষজ্ঞরা। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এই মর্মান্তিক ঘটনার জন্য শোঁক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা গুরুচরণ সিং নেগী। তিনি আরও জানান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র হোস্টেলে আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃত ছাত্রর পরিবারের লোকজনদের ঘটনার বিষয়ে জানানো হয়েছে।
মোহনপুর মহকুমার লেম্বুছড়ায় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে অস্বাভাবিক মৃত্যু এক ছাত্র-র
31