শুভম সলিটিয়ারের ম্যানেজমেন্টকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি আবাসিকদের

আগরতলা, ২৮ নভেম্বর:- শুভম সলিটিয়ার একটি সুন্দর ও মনোরম আবাসন। যেখানে স্বাচ্ছন্দ্যে বসবাসের স্বপ্ন নিয়ে ফ্ল্যাট ক্রয় করেছেন বহু পরিবার। কিন্তু আবাসিকদের অভিযোগ চুক্তির ভিত্তিতে তারা ফ্ল্যাট ক্রয় করার পর নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও তাদেরকে ফ্যাট রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে না। এই নিয়ে বহুবার তারা শুভম সলিটিয়ারের ম্যানেজমেন্টকে চিঠি লেখার পরও সঠিক কোন জবাব পাচ্ছেন না। প্রতিমাসে ফ্ল্যাট মেন্টেইনেন্স বাবদ তাদের কাছ থেকে এক সাথে অর্থ নেওয়া হয়েছে। সেই মেন্টেইনেন্স বাবদ নেওয়া টাকারও কোন হিসাব তাদেরকে দেওয়া হচ্ছে না। তাই সকল আবাসিকরা একত্রিত হয়ে নিজেদের দাবি গুলি নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে যান। কিন্তু অভিযোগ, তাদের প্রথমেই দুই ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়। তারা মেন্টেইনেন্স বাবদ নেওয়া টাকার হিসাব চাইলে ম্যানেজমেন্টের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় ৭ জনের এডহক কমিটি গঠন করা হবে। সেই কমিটির মাধ্যমে মেন্টেইনেন্স বাবদ নেওয়া টাকার হিসাব দেওয়া হবে। ফ্ল্যাট ক্রয় করার সময় এই ধরনের কোন কথা চুক্তি পত্রে ছিল না। তার উপর এই আবাসনটি বসবাসের জন্য হলেও বাণিজ্যিক কাজে অফিস ভাড়া দেওয়া হচ্ছে এই আবাসনে। এইদিন আবাসিকরা দীর্ঘ সময় শুভম সলিটিয়ারের ম্যানেজমেন্টের অফিসের সামনে অপেক্ষা করার পরও শুভম সলিটিয়ারের ম্যানেজমেন্ট কোন ধরনের সৌজন্যতা নে দেখানোর কারণে সেখানে আবাসিকরা ধর্নায় বসে পড়ে। অভিযোগ জানিয়ে থেমে থাকতে নারাজ শুভম সলিটিয়ারের আবাসিকরা। আগামী ১০ দিনের মধ্যে ম্যানেজমেন্টকে সকল দাবির বিষয়ে লিখিত ও সন্তোষজনক জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আবাসিকরা। আবাসিকদের স্পষ্ট বক্তব্য, তাঁরা কোনও সংঘাত চান না, তাঁরা চান ন্যায্য অধিকার ও সমস্যার বাস্তবসম্মত সমাধান।

Related posts

Earthquakes shake Los Angeles area but no immediate reports of damage or injuries

বাংলাদেশের ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত

৭ টি পুর ও নগর সংস্থার ভোট গণনা কেন্দ্রে যাবে না সিপিআইএম এজেন্টরাঃজিতেন্দ্র চৌধুরী