দলীয় কর্মীদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করলেন বাধারঘাটের বিধায়িকা মিনারাণী সরকার

আগরতলা, ২৯ নভেম্বর:- প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করলেন বাধারঘাটের বিধায়িকা মিনারাণী সরকার। এইদিন বাধারঘাটের মাতৃপল্লী ১৩ নং বুথে দলীয় কর্মী সমর্থকদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করেন। সাথে ছিলেন বাধারঘাট মন্ডলের সভাপতি মনিষ দেব সহ বিজেপি কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণের পর বিধায়িকা মিনারাণী সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বাধারঘাট মণ্ডলের অধিন ৭১ টি বুথ রয়েছে। প্রতিটি বুথে এইদিন প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণের ব্যবস্থা করা হয়েছে। তিনি সকলের উদ্দেশ্যে জানান প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হয়ে থাকে। সকলকে তিনি এই মন কি বাত শ্রবণের আহ্বান জানান।

Related posts

INDIA Alliance makes a last-ditch effort to stop Modi and Shah against proposed Delimitation Bill

রাজধানীর আস্তাবল ব্রিজ সংলগ্ন স্থানে যান দুর্ঘটনায় আহত হলো এক স্কুটি ও টমটম চালক

সিমানা পুনঃনির্ধারণ ও মহিলা সংরক্ষণ বিল পাশ হলে ভারতের ভালো হবেঃসাংসদ রাজীব ভট্টাচার্য