বাংলাদেশের রাজধানী ঢাকায় তিনটি এলাকায় ককটেল বিস্ফোরণ

২৯ নভেম্বর, ২০২৬ : রবিবার সন্ধ্যা থেকে রাত ৮টা ৪৫ মিনিটের মধ্যে ঢাকার তিনটি এলাকায়  পল্লবী, শেরেবাংলা নগর ও দারুস সালাম ঢাকা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত  ওসি জালাল উদ্দিন জানান, নাভানা টাওয়ার ও সাংবাদিক প্লটের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। দারুস সালাম থানার ওসি মো. দুলাল হোসেন জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি একটি ককটেল ছুড়ে পালিয়ে যান। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।  শেরেবাংলা নগর থানার ওসি মুহাম্মদ শহীদুল ইসলাম জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের পর হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

 

Related posts

Earthquakes shake Los Angeles area but no immediate reports of damage or injuries

বাংলাদেশের ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত

৭ টি পুর ও নগর সংস্থার ভোট গণনা কেন্দ্রে যাবে না সিপিআইএম এজেন্টরাঃজিতেন্দ্র চৌধুরী