৫ চোর সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা : রাজধানীতে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরের দল। মাঝে মধ্যে পুলিসি অভিযানে উদ্ধার হচ্ছে চুরি যাওয়া সামগ্রী। আটক করা হচ্ছে চোরও। ফের পূর্ব আগরতলা থানা পুলিসের জালে ৫ চোর।তাদের কাছ থেকে চারটি ল্যাপটপ, দুটি মোবাইল, একটি টিভি সহ বাইকের ইঞ্জিন ও কিছু রড উদ্ধার করা হয়।। পুলিস অভিযান চালিয়ে রাজীব কর্মকার নামে এক চোরকে আটক করে লেক চৌমুহনী এলাকা থেকে।ফের আরও একজনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া যিনি সহ আরও এই চক্রের সদস্যদের সন্ধান পায় পুলিস। এর পর একে একে রাজধানী সহ আশপাশ এলাকা থেকে মোট ৫ জনকে জালে তুলতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিস।একথা জানান পশ্চিম জেলার পুলিস সুপার কিরণ কুমার কে।ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিস।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা