সুপার লিগের দৌড় থেকে ছিটকে গেল জুয়েলস এসোসিয়েশন

আগরতলা : লিগের ২৯ তম ম্যাচে হেরে সুপার লিগের দৌড় থেকে ছিটকে গেল জুয়েলস এসোসিয়েশন। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার ২৯ তম ম্যাচে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো বীরেন্দ্র ক্লাব ও জুয়েলস্ অ্যাসোসিয়েশন। এদিনের ম্যাচটি বীরেন্দ্র ক্লাবের কাছে অবনমন বাঁচার লড়াই হলেও, জুয়েলস্ এর কাছে ছিলো সুপার লিগের দৌড়ে টিকে থাকার লড়াই। সেই ম্যাচে বীরেন্দ্র ক্লাবের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে গেল জুয়েলস্ অ্যাসোসিয়েশন। ম্যাচে বীরেন্দ্র ক্লাবের হয়ে খেলার ৩ মিনিটে জয় সূচক গোলটি করে বিকন চাকমা। লিগে বীরেন্দ্র ক্লাবের সংগ্রহে রয়েছে ৭ ম্যাচে ৬ পয়েন্ট। উন

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ