বাইকের মহিলা যাত্রীদের মধ্যে হেলমেট বিলি

আগরতলা : অনেক মোটর বাইক কিংবা স্কুটি চালালেও গুণমান সম্পন্ন হেলমেট ব্যবহার করেন না। আবার কেউ হেলমেট ছাড়াও দিব্যি শহরে ঘুরে বেরান। মোটর বাইকের পেছনে বসা যাত্রীরাও অনেকে হেলমেট ব্যবহার করেন না। এতে দুর্ঘটনা হলে বড় ধরণের বিপদে পড়ার সম্ভাবনা থাকে। সে জন্য তাদের মধ্যে ভালো মানের হেলমেট দেওয়ার সিদ্ধান্ত নিল ট্রাফিক দপ্তর। সহযোগিতায় এগিয়ে এলো এটি বেসরকারি ব্যাঙ্ক। সোমবার রাজধানীর উত্তর গেট এলাকায় দ্বি-চক্র যানের পেছনে বসে যেসব মহিলা যাচ্ছেন, অথচ হেলমেট পরেননি তাদের হেলমেট তুলে দেন ট্রাফিক আধিকারিক সহ ব্যাঙ্কের কর্মীরা।

Related posts

প্রথা ও রীতি মেনে শনিবার রাজধানীর দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হল সপ্তমী পূজা

সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে পালন করা হল দলের ১০৭ তম প্রতিষ্ঠা দিবস

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু