শূন্যপদে নিয়োগ হচ্ছে না

আগরতলা : ২০০৯ সালের মে মাসে মুখ্য সচিব একটি দক্ষ পেশাদার ব্যবস্থার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছেন, যা নোডাল এজেন্সি হিসেবে ত্রিপুরার ভূমিকা নির্দিষ্ট করে। অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তর এন এস এস এর ৭৯ তম রাউন্ডের কাজ সফলভাবে সম্পন্ন করেছে।মহাকরণে সোমবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব অরূপ কুমার চন্দ, অধিকর্তা নগেন্দ্র দেববর্মা। বিশেষ সচিব এদিন বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন দপ্তরে প্রচুর সংখ্যক শূন্যপদ খালি পড়ে আছে। কিন্তু সরকারের কাছে ফাইল পাঠানোর পরেও কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না।তিনি জানান প্রশাসনের নিয়মিত প্রয়োজন মেটাতে এবং ১৯৪১ সালের জনসংখ্যা আদমশুমারি পরিচালনা করানোর জন্য রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যবস্থা ১৯৪১ সালে তৎকালীন মহারাজা প্রবর্তন করেছিলেন।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী