রাজধানীতে বিদ্যুৎ নিগমের গাড়ি ও স্কুটির সংঘর্ষে আহত এক

আগরতলা : রাজধানীতে যান দুর্ঘটনা থেমে নেই।মাঝে মধ্যে শহরেও অসতর্কতায় ঘটে দুর্ঘটনা। রবিবার ফের দুর্ঘটনা ঘটে রাজধানীর লাল বাহাদুর পুকুর পাড়ের সামনে। জানা গেছে একটি স্কুটি লাল বাহাদুর থেকে জেল রোডের দিকে দ্রুত গতিতে আসছিল। আর উল্টো দিক থেকে লাল বাহাদুরের দিকে যাচ্ছিল বিদ্যুৎ নিগমের গাড়িটি।অভিযোগ দ্রুত বেগে ছিল স্কুটিটি। তখনই ঘটে বিপত্তি। সজোরে গাড়িতে গিয়ে লাগে স্কুটি। এতে ছিটকে পড়েন স্কুটি আরোহী যুবক। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ নিগমের গাড়ি ও স্কুটির। ছুটে আসেন স্থানীয় লোকজন ও পুর নিগমের কর্পোরেটর।স্থানীয়রা আহত যুবককে অটোরিক্সা দিয়ে জিবিতে নেওয়ার মুহূর্তে দমকল কর্মীরা যান। পড়ে তারাই জিবিতে আহতকে নিয়ে যান। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার