শান্তি পোস্টার প্রতিযোগিতা

আগরতলা : ছোট ছোট ছেলে-মেয়েদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে শান্তি পোস্টার প্রতিযোগিতা করা হয় প্রতিবছর। সারা বিশ্বের সঙ্গে লায়ন্স ক্লাবের উদ্যোগে আগরতলায়ও শান্তি পোস্টার প্রতিযোগিতা। এবছরও লায়ন্স ক্লাব আগরতলা পোস্টার প্রতিযোগিতা করে। লায়ন্স ক্লাব অব আগরতলায় হয় এই প্রতিযোগিতা। এতে ৫৭ জন ছোট ছোট ছেলে- মেয়ে অংশ নেন। প্রতিষ্ঠানের আগরতলার সভাপতি জানান, প্রতিযোগীদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হবে। তিনি জানান ধাপে ধাপে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় যাকে বাছাই করা হবে তাকে ৫ হাজার ইউ এস ডলার পুরস্কৃত করা হবে। একই সঙ্গে অভিভাবকদের আমেরিকায় যাওয়ার খরচও বহন করবে প্রতিষ্ঠান।

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি