নেশা সামগ্রী সহ আটক তিন

আগরতায় : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিস। নেশা সামগ্রী সহ রাজধানী থেকে আটক তিনজন। পূর্ব থানার পুলিস তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে পূর্ব আগরতলা থানার পুলিস আটক করে প্রদীপ কুমার দাস নামে এক ব্যক্তিকে। অভিযোগ ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মহারাজগঞ্জ বাজার এলাকায় এসবের ব্যবসা করে আসছে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৩৫ টি কোরেক্স ও নেশার ট্যাবলেট ৬৭২ টি। অনেকদিন ধরে এই ব্যক্তি পলাতক ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও দুইজনকে জালে তুলে পুলিস স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে।এরা হল অজয় কুমার রায় ও মনিষ রায়।তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৪ গ্রাম হেরোইন। তিনজনের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। সদর মহকুমা পুলিস আধিকারিক জানান, আরও চারজনকে টার্গেট করা হয়েছে। পুজার আগেই তাদের গ্রেপ্তার করা হবে।

Related posts

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

পরপর দুই দিনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ