রহস্যজনক মৃত্যু নাবালিকা বধূর

আগরতলা : ভালোবাসা। এর পর সামাজিকভাবে বিয়ে। বিয়ের ৫-৬ মাসের মধ্যেই জীবনদ্বীপ নিভে গেল শিলু ঋষি দাস নামে বধূর। ঘটনা জানিয়ে থানায় মামলা করবেন বলে জানান মৃত বধূর বোন। শ্রীনগর থানাধিন আনন্দনগর এলাকার অরুপ ঋষিদাসের সঙ্গে রাজধানীর ভাটি অভয়নগরের শিলু ঋষিদাসের ভালোবাসার সম্পর্ক ছিল। দুয়েকবার তারা বাড়ি থেকে পালিয়েও যায়। পরে দুই বাড়ি মিলে সামাজিক ভাবে বিয়ে দেন। তাও মাত্র ৫-৬ মাস আগে। অভিযোগ এরই মধ্যে সংসারে অশান্তি শুরু হয়। অভিযোগ বধূর উপরে নির্যাতন চালাত শশুরবাড়ির লোকজন। এনিয়ে বৈঠকে মীমাংসাও হয়। মঙ্গলবার নিজের বোনকে ফোন করে শিলু জানায় তাঁর মৃত্যু হলে দায়ী থাকবে শশুর বাড়ির লোকজন। এরই মধ্যে বুধবার শিলুর এক বোনের কাছে খবর যায় মৃত্যু হয়েছে শিলুর। জিবিতে রয়েছে দেহ। সঙ্গে সঙ্গে তারা ছুটে আসেন হাসপাতালে। কান্নায় ভেঙে পড়েন।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা