একসঙ্গে নিয়োগের দাবি

আগরতলা : বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর তথ্যে প্রকাশ রাজ্যে টেট ওয়ান ও টেট –টু শুন্যপদ অনেক রয়েছে। এতে স্পষ্ট রাজ্যে বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে। ২০২২ সালে টেট ওয়ান ও টেট টু উত্তিরনের সংখ্যা মাত্র সাড়ে তিনশোর মতো। এই অবস্থায় ২০২২ সালের উত্তীর্ণ সকলকে একসঙ্গে নিয়োগের দাবি ফের জানালেন চাকরি প্রত্যাশীরা। বুধবার তারা দেখা করেন বুনিয়াদি শিক্ষা অধিকর্তার সঙ্গে তুলে ধরেন নিজেদের দাবি। পরে এক টেট উত্তীর্ণ বেকার জানান, অধিকর্তা তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তারা আশাবাদী সরকার তাদের একসঙ্গে নিয়োগের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা