পরীক্ষার রুটিন পিছিয়ে দেওয়ার দাবিতে এম বি বি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ পড়ুয়াদের

আগরতলা : চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দুই সাধারণ ডিগ্রি কলেজের পড়ুয়াদের। সোমবার মহারাজা বীর বিক্রম ও বীর বিক্রম মেমোরিয়্যাল কলেজের ছাত্র-ছাত্রীরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যানারে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের সামনে। পড়ুয়াদের অভিযোগ চলতি মাসের ৫ তারিখ থেকে তাদের ইন্টারনাল পরীক্ষা। তা শেষ হবে ১২ তারিখ। এর পরেই ১৩ জুলাই থেকে ষষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার রুটিন দিয়েছে এমবিবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এভাবে পরীক্ষা দেওয়া কিভাবে সম্ভব। তা নিয়ে প্রশ্ন তুলেন পড়ুয়ারা। তাদের দাবি পিছিয়ে দিতে হবে পরীক্ষার তারিখ। পাশাপাশি বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের দাবি শুধু পরীক্ষা পিছিয়ে দেওয়া নয়, সিলেবাসও ক্মাতে হবে। এসব দাবি নিয়েই এদিন তাঁরা বিক্ষোভ দেখান ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করেন।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি