সম্পদ কর, উচ্ছেদ অভিযানের প্রতিবাদ কংগ্রেসের

আগরতলা : সম্প্রতি আগরতলা পুর নিগম ব্যাপকভাবে সম্পদ কর বৃদ্ধি করেছে বলে অভিযোগ। শুধু কর বৃদ্ধি করাই নয়, পুজার প্রাক মুহূর্তে শর সুন্দরের নামে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদের নামে লুটতরাজ চালিয়েছে বলেও অভিযোগ। এসবের প্রতিবাদ জানিয়েছে আগেই বিরোধী রাজনৈতিক দল গুলি। সিপিএম রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছে। শনিবার শহরে বিক্ষোভ মিছিল করে সদর জেলা কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সদর জেলা কংগ্রেসের ব্যানারে এই মিছিল। উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা। মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিনের কর্ণধাররা মুখে যা বলছেন কাজ করছেন তার উল্টো।

 

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার