অষ্টমীতে দুর্গা বাড়িতে ব্যাপক ভক্ত সমাগম

আগরতলা : ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে অষ্টমী পূজা সম্পন্ন হল নিয়ম নিষ্ঠার সঙ্গেই। রবিবার সকাল থেকেই শুরু হয় প্রথা মেনে দুর্গাবাড়িতে পূজা। এদিনই হয় সন্ধি পূজাও।সম্পূর্ণ নিয়ম মেনে হয়ে থাকে আগরতলা দুর্গা বাড়ির পূজা। এদিন অঞ্জলি নিতে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন দুর্গা বাড়িতে। ছোট- বড় প্রচুর ভক্ত সমাগম ঘটে এদিন সকালে। স্নান করে নতুন জামাকাপড় পড়ে বিভিন্ন বয়সের লোকজন আসেন মায়ের মন্দিরে। ভক্তদের মধ্যে প্রানের উৎসবকে ঘিরে ছিল ব্যাপক উচ্ছ্বাস। সোমবার নবমীতেও রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গা বাড়িতে হবে নিয়ম মেনে পূজা। প্রতিদিন সকাল থেকে রাজধানী সহ আশাপাশ এলাকার লোকজন ভিড় করেন মায়ের মন্দিরে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!