ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা কংগ্রেসের

আগরতলা : প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় রাজ্যেও। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জেলা- ব্লক স্তরে পালন করে।ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ।তিনি ছিলেন ভারতের প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা হিসেবে ভারতীয় রাজনীতিতে কেন্দ্রীয় ব্যক্তিত্ব। গান্ধী ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা। ১৯৮৪ সালের এদিনে প্রয়াত হন।মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে শ্রধা জানানো হয় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে। সেখানে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপাল চন্দ্র রায় ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এর পর প্রয়াত প্রাক্তন প্রধান মন্ত্রীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান নেতৃত্ব। উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ অন্যরা। সেক্লহান থেকে তারা গান্ধী ঘাতেও গিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিনের কর্মসূচীতে প্রচুর কংগ্রেস কর্মী- সমর্থক অংশ নেন।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।