প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির

আগরতলা : কর্মহীনের তালিকায় ভারত এখন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থানে রয়েছে।ত্রিপুরার ছেলে- মেয়েদেরও এখন কাজের সন্ধানে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন।সেখানে গিয়ে শ্রমিকের কাজ করছেন। বৃহস্পতিবার বাম যুব সংগঠনের রক্তদান শিবিরে একথা বললেন প্রাক্তন যুব নেতা পবিত্র কর। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করার কর্মসূচী হাতে নিয়েছে সংগঠন।১৯৮০ সালের ১ নভেম্বর থেকে ৩ তারিখ পাঞ্জাবের লুধিয়ানা শহরে সম্মেলনের মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠা হয়। সোনামুড়া দিয়ে সংগঠনের এই কর্মসূচী শুরু হয়।ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদর ও জিরানিয়া বিভাগের তরফে হয় শিবির। এদিন মেলারমাঠ ছাত্র- যুব ভবনে সদর বিভাগের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক পবিত্র কর, অমল চক্রবর্তী, সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলি, বর্তমান রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যরা। শিবিরে বেশ উৎসাহ নিয়ে রক্তদান করেন যুবরা। আলোচনা করতে গিয়ে প্রাক্তন যুব নেতা পবিত্র কর অভিযোগ করেন সবকা সাথ, সবকা বিনাশের জায়গায় নিয়ে যাচ্ছে মোদী সরকার। ত্রিপুরার বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, আক্রান্ত হয়ে বামেরা মাথানত করেনি।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা