ভলিবলের পশ্চিম জেলার আসর উমাকান্ত মাঠে

আগরতলা : নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে হয় ভলিবল প্রতিযোগিতা। শনিবার রাজধানীর উমাকান্ত মাঠে হয় এই পশ্চিম জেলা ভিত্তিক প্রতিযোগিতা। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশ নেন।উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকরা সহ অন্যরা। প্রতিযোগিতাকে ঘিরে দারুণ সাড়া পড়ে। রবিবার হবে ভলিবলের রাজ্য ভিত্তিক প্রতিযোগিতা।

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি