কুমোর পাড়ায় ব্যস্ততা

আগরতলা : ২০২২ সালের তুলনায় এবছর কালী প্রতিমার চাহিদা অনেকটা বেড়েছে। তবে প্রতিমার চাহিদা বেড়ে গেলেও সেভাবে লাভের মুখ দেখছেন মৃৎ শিল্পীরা। কারণ প্রতিমা তৈরির সমস্ত উপকরণের দাম বেড়েছে।কিন্তু পূজা উদ্যোক্তাদের কাছ থেকে সেই ভাবে মূল্য নেওয়া যায় না।এমনই অভিমত মৃৎ শিল্পীদের।তারা জানান,এবছর প্রতিমা তৈরির কাঠ, খড়, মাটি সহ অন্যান্য সরঞ্জামের দাম বেড়ে গেছে। কিন্তু সেই মতো দাম মেলে না তাদের। পূজাও বেড়ে গেছে এবছর অনেক। মৃৎশিল্পীদের মধ্যে এখন চূড়ান্ত ব্যস্ততা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোর উৎসবে মাতোয়ারা হতে এখন প্রস্তুতি চলছে বিভিন্ন কালী মন্দির, পূজা উদ্যোক্তাদের মধ্যেও।

Related posts

বিজেপি ৬ আগরতলা মণ্ডলে গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত প্রকাশ্যে

পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

মানুষকে নিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী