সংবাদ মাধ্যমের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে

আগরতলা : নিউজ ক্লিকের বিশিষ্ট সাংবাদিক প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচী হাতে নেয় সংযুক্ত কিষান মোর্চা।সংগঠন সোমবার দেশব্যাপী প্রতিবাদ সংগঠিত করে। এদিন রাজ্যেও হয় সংগঠনের তরফে বিক্ষোভ কর্মসূচী। এদিন নেয় সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার উদ্যোগে রাজ্যের বিভিন্ন মহকুমায় হয় প্রতিবাদ বিক্ষোভ মিছিল- সভা। আগরতলায়ও হয় অনুরূপ কর্মসূচী। এদিন বিকেলে সংগঠনের পক্ষ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। মেলারমাঠ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে পরে প্যারাডাইস চৌমুহনীতে পথ সভা সংগঠিত করে। উপস্থিত ছিলেন সংযুক্ত কিষান মোর্চার রাজ্য আহ্বায়ক পবিত্র কর, রতন দাস, ভানু লাল সাহা, জয় গোবিন্দ দেবরায়, শ্যামল দে সহ অন্যরা।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা