সকাল থেকেই ভিড় ত্রিপুরেশ্বরী মন্দিরে দর্শনার্থীদের

আগরতলা : মন্দির নগরী উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে সকাল থেকেই দীর্ঘ লাইন ভক্তদের। মায়ের কাছে পূজা দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ভিড় করেন। আলোর উৎসব দীপাবলিতে প্রতিবছর উৎসব ও মেলা হয় মাতাবাড়িতে। লাখো দর্শনার্থীর সমাগম ঘটে মন্দির নগরীতে। দেশ বিদেশ থেকেও লোকজন আসেন মায়ের দর্শন করতে। এবছরও ধল নামে মায়ের মন্দিরে দীপাবলি উৎসব ও মেলাকে কেন্দ্র করে। রবিবার সকাল থেকে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ে। বিভিন্ন প্রান্ত ঠেলে লোকজন গিয়ে মায়ের মন্দিরে পূজা দেন মঙ্গল কামনায়।এবছর দিন দিন থাকবে মেলা। রবিবার রাতভর মণ্ডপ খোলা থাকবে দর্শনার্থীদের জন্য।

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার