রক্তদাতাদের উৎসাহ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক

আগরতলা : সমাজতন্ত্রের কোন বিকল্প নেই। পুঁজিবাদ সাম্রাজ্যবাদ মানুষের জীবনের কোন মৌলিক সমস্যার সমাধান দিতে পারছে না, দিতে পারবে না। এরা শুধু যুদ্ধ, শোষণ, লুন্টন বুঝে। বিকল্প সমাজতন্ত্র। কারণ এতে শ্রেণী, শোষণ, জাতপাত-ধর্ম-বর্ণ নেই। যেটার জন্য বামপন্থীরা ভারতবর্ষে লড়াই করছে। শুক্রবার সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল অফিসে রক্তদান শিবিরে একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার। ১০৭ তম মহান নভেম্বর বিপ্লবের বর্ষকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী রাজ্যেও নেওয়া হয়। সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন আগরতলা ধলেশ্বর অঞ্চল অফিসে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, অঞ্চল সম্পাদক সঞ্জয় সাহা সহ অন্যরা। শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Error: Contact form not found.

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা