সহরে বিজয় মিছিল শেষে চা-পকোড়া খেলেন মুখ্যমন্ত্রী সহ অন্যরা

আগরতলা : শহরে বিজয় মিছিল শেষে চা-পকোড়া খেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মধ্যপ্রদেশ-রাজস্থান-ছত্তিশগড়ে বিজেপির জয়ে আগরতলায় বিজয় উল্লাস ভারতীয় জনতা পার্টির কর্মী- সমর্থকদের। রবিবার বিকেলে রাজধানীতে বের হয় সাড়া জাগানো বিজয় মিছিল। কয়েক শত নারী-পুরুষ,যুবক-যুবতী এতে শামিল হন।শহরের বিজয় মিছিল শেষে সিটি সেন্টারের সামনে একটি চা-র দোকানে অল্প সময়ের জন্য বসেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি নেতা সুবল ভৌমিক সহ অন্যরা।সেখানে বসে চা পান করার পাশাপাশি পকোড়া খেলেন তারা।

Related posts

প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য মহিলা মোর্চার নব নিযুক্ত পদাধিকারীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় মঙ্গলবার

ইন্ডিয়া দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতাকে সামনে রেখে ত্রিপুরায় স্টেট ফ্রেমওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়

এক বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার গৃহপরিচারিকা