শ্যামহরি শর্মা স্মৃতি প্রাইজমানি ভলিবল শুরু ২৪ তারিখ

আগরতলা : প্রথমবারের মতো প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা শ্যামহরি শর্মা স্মৃতি প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। রাজধানীর বড়দোয়ালি যুবক সংঘ ও বিজেপি-র সদর আরবান স্পোর্টস সেলের উদ্যোগ ভলিবল টুর্নামেন্ট হবে। চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ এই টুর্নামেন্ট হবে যুবক সংঘ মাঠে। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন বিজেপি ত্রিপুরা স্পোর্টস সেলের সদর আরবান স্পোর্টস কনভেনর বিমান দেব। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, রাজ্য স্পোর্টস সেলের আহ্বায়ক স্বপন সাহা সহ অন্যান্যরা।তারা জানান, টুর্নামেন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। চ্যাম্পিয়ন দল পাবে প্রাইজমানি ২০ হাজার ও রানার্স পাবে ১০ হাজার টাকা।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা