বড়দিন উৎসবকে কেন্দ্র করে মরিয়মনগর স্কুলে প্রস্তুতি বৈঠক

আগরতলা : প্রতিবছর খ্রিস্টান ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব বড়দিন রাজ্যেও মহাসমারোহে পালন করা হয় বিভিন্ন গির্জা-চার্চে।শহরতলী মরিয়মনগরে হয় বড় অনুষ্ঠান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ এতে শামিল হন। বড়দিনকে কেন্দ্র করে সেখানে বসে দুইদিনের মেলা।প্রতিবছর লাখো লোকের সমাগম ঘটে মেলায়। রকমারি পসরা নিয়ে বসেন দোকানীরা বিভিন্ন জায়গা থেকে।এবছরও মেলা বসবে।২৫ ডিসেম্বর চার্চের ভিতর সকালবেলা কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আর বিকালে মেলার উদ্বোধন করবেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। উপস্থিত থাকবেন আগরতলা পুর নিয়মের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার দুঃস্থদের মধ্যে কম্বল বিলি করা হবে এবছরও। বুধবার প্রস্তুতি বৈঠক শেষে এ কথা জানান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। এদিন মেলা নিয়ে মরিয়মনগর স্কুলে বুধবার প্রস্তুতি সভা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর সহ প্রশাসনিক আধিকারিকরা।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা