১ মাস তেরো দিনের শিশু পুত্র নিজ বাড়িতে থেকে নিখোঁজে চাঞ্চল্য

আগরতলা : ১ মাস তেরো দিনের শিশু পুত্র নিজ বাড়িতে থেকে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে আমতলী থানার পুলিস।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরবেলা। আমতলী থানাধিন বাধারঘাট রেলস্টেশন বাইপাস সংলগ্ন ওএনজিসি কাঞ্চনপল্লী এলাকার বাসিন্দা কৃষাণ দাস ও পূর্ণিমা দাসের দুই সন্তান। এর মধ্যে ১ মাস ১৩ দিনের শিশু পুত্র সানুকে বৃহস্পতিবার ভোরে ঘরে খাওয়ানোর পরে ঘুমে রেখে মা পূর্ণিমা যান গৃহস্থালির কাজ করতে। কিছু সময় পরে তিনি ঘরে এসে দেখেন সানু বিছানায় নেই। কান্নায় ভেঙে পড়েন মা পূর্ণিমা। বাড়ির লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করেন শিশুপুত্রকে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। খবর পেয়ে ছুটে আসেন পুলিস।পূর্ণিমাদের বাড়িতে ছুটে আসেন এলাকার লোকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিস মামলা নিয়ে শিশুর খোঁজে তল্লাশি শুরু করেন।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক