বনমালীপুর বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যাবে কংগ্রেস

আগরতলা : বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বাড়িতে শুক্রবার বনমালীপুর ব্লক কংগ্রেসের সভা হয়। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সহ ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। পরে বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান, বিজেপি সরকারের ব্যর্থতা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবে কংগ্রেস নেত্তা-কর্মীরা।বিলি করবেন লিফলেট। শনিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ভলকান ক্লাব এলাকা থেকে এই কর্মসূচীর সূচনা হবে। উপস্থিত থাকবেন খোদ বিধায়ক গোপাল চন্দ্র রায়। এদিন বিধায়ক বিভিন্ন ইস্যুতে বর্তমান সরকারের সমালোচনা করেন।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী