ফের একসঙ্গে নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের এস টি জি টি উত্তীর্ণরা

আগরতলা : ফের ফলাফল প্রকাশ করে এস টি জি টি উত্তীর্ণদের এক সঙ্গে নিয়োগের দাবি জানালেন চাকরি প্রত্যাশীরা। শনিবার তারা রাজধানীর ত্রিপুরা স্টেট উজ্জয়ন্ত মিউজিয়ামের সামনে বিক্ষোভ দেখান এবং সরকারের কাছে আবেদন রাখেন একসঙ্গে নিয়োগের। রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা। বিশেষ করে নবম ও দ্বাদশ শ্রেণীতে। অভিযোগ বিগত ৫ বছরে এস টি জি টি নিয়োগ খুব হয়েছে। এই অবস্থায় শিক্ষকের দাবিতে প্রায়শই রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে নামছেন পড়ুয়ারা। তাই শিক্ষক স্বল্পতা দুরী করণের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি ২০২২ সালের এস টি জি টি উত্তীর্ণদের। তারা জানান, প্রায় ১ বছরের বেশি সময় হয়ে গেলেও তাদের নিয়োগ হচ্ছে না। কখনো টি আর বি টি তো ক খনও ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করলেও সমস্যার স্মধান হচ্ছে না। পাশাপাশি চাকরি প্রত্যাশীদের অভিযোগ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও এখনও পর্যন্ত সুযোগ পাননি। শনিবার তারা করজোড়ে শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন তাদের বিষয়টি দেখার জন্য।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার