চিন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সে তুং-কে শ্রদ্ধা

আগরতলা : প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও সিপিএম এর উদ্যোগে স্মরণ করা হয় চিন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সে তুং-কে। জুন্মদিনে উনাকে রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ১৮৯৩ সালের ২৬ ডিসেম্বর তিনি জন্ম গ্রহণ করেছিলেন চীনের হুহান প্রদেশের শাও শান গ্রামে। মঙ্গলবার মাও সে তুং এর ১৩১ তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে রাজ্যেও পালন করা হয় সিপিএম এর তরফে। সকালে মেলারমাঠ দলের রাজ্য দপ্তরে হয় অনুষ্ঠান। উপস্থিত থেকে মাও সে তুঙ-র প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ কর, রতন ভৌমিক সহ দলের রাজ্য দপ্তরের কর্মীরা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!