কলেজের পড়ুয়াদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ এবিভিপির

আগরতলা : দাবি আদায়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যানারে কলেজের ছাত্র- ছাত্রীদের। শুক্রবার ১০ দফা দাবিতে তাঁরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভের পাশাপাশি স্মারকলিপি জমা দেয় উপাচার্য-র কাছে। তাদের দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যায়ের এডাকেমিক ক্যালেন্ডার সঠিক করে পড়ুয়াদের ভর্তি করানো, একই সঙ্গে মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফী কমানো, আসন সংখ্যা বৃদ্ধি করা, ক্যাম্পাস গুলিতে শারীরিক নিগ্রহের ঘটনা বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ ও সুরক্ষা নিশ্চিত করা সহ ১০ দফা দাবী সংগঠনের। এদিনের কর্মসূচীতে প্রচুর ছাত্র- ছাত্রী অংশ নেন। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক সঞ্জিত সেন সহ অন্যরা।দাবি আদায়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের বার্তা দিয়ে রাখলেন তাঁরা।

Related posts

ত্রিপুরা রাজ্যে ইঞ্জিনিয়ারদের ৩৩০ টির অধিক শূন্য পদ তৈরি করা হয়েছেঃমুখ্যমন্ত্রী

আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হল এিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা

প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য মহিলা মোর্চার নব নিযুক্ত পদাধিকারীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় মঙ্গলবার