এসএফআইয়ের প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদা রাজ্য পালন

আগরতলা : প্রতি বছরের মত এবারও যথাযোগ্য মর্যাদায় রাজ্যে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের ।১৯৭০ সালের কেরালার ত্রিবান্দ্রম শহরে তিন দিনের সম্মেলনের মধ্য দিয়ে পথ চলা শুরু করেছিল ভারতের ছাত্র ফেডারেশন ।৩০ ডিসেম্বর প্রতিবছর প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় । এবছরও এর ব্যতিক্রম ঘটেনি ।শনিবার সকালে মেলারমাঠ ছাত্র যুব ভবনের সামনে হয় প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান সরকারি শিক্ষা বাঁচাও স্লোগান কে সামনে রেখে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। প্রথমে পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি সুলেমান আলী ।উপস্থিত ছিলেন সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা ।উপস্থিত সকলেই শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!