বিজেপির বিভিন্ন মোর্চার নতুন সভাপতিদের নাম ঘোষণা

আগরতলা : ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মোর্চার নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হল শনিবার। একই সঙ্গে বিজেপি প্রদেশ কমিটির বিভিন্ন পদাধিকারীদের নামও ঘোষণা করা হয়েছে। এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য স্বাক্ষরিত তালিকা প্রকাশ হয়। প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী হয়েছেন প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার। যুব মোর্চা সভাপতি হয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, এস সি মোর্চা সভাপতি হয়েছেন অরবিন্দ দাস, জনজাতি মোর্চা সভাপতি প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, ও বি সি মোর্চা সভাপতি করা হয়েছেন মলিনা দেবনাথকে।

এছাড়া কিষাণ মোর্চা সভাপতি হয়েছেন প্রদীপ বরণ রায় ও সংখ্যালঘু মোর্চা সভাপতি করা হয়েছে প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়াকে।পাশাপাশি বিজেপি প্রদেশ কমিটির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক ও কোষাধ্যক্ষের নতুন নাম ঘোষণা করা হয়েছে।

Related posts

PM Modi’s birthday to be marked with month-long Seva Sankalp Abhiyan: CM

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর