নবম ইন্টারনেশনাল ইউনিভারসেল এক্সপো শুরু শুক্রবার

আগরতলা : নবম ইন্টারন্যাশনাল ইউনিভারসেল এক্সপো শুরু হচ্ছে শুক্রবার। ১৯ দিন ব্যাপী এই এক্সপো চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত ।রাজধানীর চিলড্রেনস পার্কে হবে এই এক্সপো। ইতোমধ্যে স্টল তৈরি হয়ে গেছে। বৃহস্পতিবার দেখা গেল চিলড্রেনস পার্কে চরম ব্যস্ততা। ইউনিভার্সেল অ্যাডভার্টাইসিং ও অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে হচ্ছে নবম ইন্টারন্যাশনাল এক্সপো l এদিন সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান আয়োজকরা । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তী ,অন্যতম ডিরেক্টর রাজ চৌধুরী, সুজিত রায় সহ অন্যান্যরা। সুজিত রায় জানান রাজ্যের মধ্যে বেসরকারি ভাবে এটা হল সবচেয়ে বড় এক্সপো ।এই এক্সপোতে শুধু ভারত নয় বিদেশের বিভিন্ন জায়গা থেকে স্টল খোলা হবে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!