মহিলা মোর্চারর উদ্যোগে রাম মন্দির উদ্বোধন সামনে রেখে সাফাই

আগরতলা : সমস্ত মন্দির-তীর্থ স্থান গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে সকলে যাতে এগিয়ে আসেন এই আহ্বান জানালেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে ঘিরে দেশ জুড়ে চলছে মন্দির- তীর্থ স্থান গুলিতে সাফাই অভিযান। রাজ্যেও ভারতীয় জনতা পার্টির তরফে বিভিন্ন মণ্ডলে হচ্ছে সাফাই অভিযান। সাফাই অভিযানে শামিল হয়েছেন মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপ[তি থেকে শুরু করে অন্যরাও। তবে শুধু বিজেপি নয়, দলের শাখা সংগঠন মহিলা মোর্চাও এই কাজে হাত লাগিয়েছে। বুধবার সদর শহর জেলা মহিলা মোর্চার উদ্যোগে কৃষ্ণনগর মেহের কালী বাড়িতে সাফাই অভিযান সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সদর শহর জেলা সভাপতি সহ অন্যান্যরা। তারা এদিন মন্দির চত্বর পরিষ্কার করেন।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা