রাম মন্দির উদ্বোধন সামনে রেখে শোভা যাত্রা

আগরতলা : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের তরফে রাজ্যে ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে স্বচ্ছতা অভিযান সহ বিভিন্ন কর্মসূচী। শনিবার বিজেপি রামনগর মণ্ডলের উদ্যোগে পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের তরফে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে রাম, লক্ষ্মন ও সীতা রূপেকিশোর কিশোরীদের সাজিয়ে বর্ণাঢ্য রেলি বের হয়। এতে ধর্মপ্রাণ লোকজন অংশ নেন। উপস্থিত ছিলেন সমাজসেবী বলাই গোস্বামী,রামনগর মণ্ডল সভাপতি সহ অন্যরা। ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ ঘুরে শোভাযাত্রা। বেশ সাড়া ফেলে এলাকায়।২২ জানুয়ারি পর্যন্ত অন্যান্য জায়গার সঙ্গে এই ওয়ার্ড এলাকায়ও কর্মসূচী চলবে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা