রাম ঠাকুর মন্দিরের শিলান্যাস করলেন মেয়র

আগরতলা : অনেকদিন ধরে রাজধানীর রাজনগর এলাকার লোকজনের একটা দাবি ছিল রাম ঠাকুর মন্দিরের। এলাকার লোকজনের সেই আশা পূর্ণ হতে যাচ্ছে। সোমবার রাম মন্দির উদ্বোধনের দিনেই শিলান্যাস হল রাম ঠাকুর আশ্রমের।এদিন মেয়র দীপক মজুমদার এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন মেয়র ছাড়াও মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর মনোজ কান্তি দে সহ অন্যরা। এদিন এলাকার প্রচুর লোকজন অংশ নেন। দ্রুত রাম ঠাকুরের মন্দির তৈরির কাজ শেষ হবে বলে আশামেয়র দীপক মজুমদারের।

Related posts

প্রথা ও রীতি মেনে শনিবার রাজধানীর দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হল সপ্তমী পূজা

সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে পালন করা হল দলের ১০৭ তম প্রতিষ্ঠা দিবস

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু