বাইক সহ দুই চোরকে জালে তুলল পুলিস

আগরতলা : রাজধানীর পূর্ব থানা এলাকা থেকে চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিস। মঙ্গলবার রাতে পুলিস দুইজনকে জালে তুলতে সক্ষম হয় লেক চৌমুহনী ও মর্ডান ক্লাব এলাকা থেকে। উদ্ধার হয় প্রায় এক সপ্তাহ আগে চুরি হওয়া বাইক ও স্কুটি। বুধবার ধৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়। থানার ও সি জানান, ধৃতরা জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। শীঘ্রই তাদের জালে তোলা হবে। অভিযোগ আগরতলা শহরে ক্রমাগত চুরির ঘটনা বেড়ে চলেছে। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন সচেতন মহল।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!