মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারেগামা মিউজিক একাডেমীর বর্ষপূর্তি উদযাপন

আগরতলা : ২০০৩ সালে পথ চলা শুরু সা রে গা মা মিউজিক একাডেমির। এ প্রতিষ্ঠান থেকে আধুনিক সংগীত চর্চা করে  মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ সহ  বিভিন্ন জায়গায় সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন বহু ছেলেমেয়ে।দেখতে দেখতে পেরিয়ে গেল একুশটি বছর।

প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় সারে গামা মিউজিক একাডেমির প্রতিষ্ঠা দিবস। এবছর ২২ বছর পূর্তি প্রতিষ্ঠানের।রবিবার রাজধানীরতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষ পূর্তি উদযাপন করা হয় ।সারেগামা  মিউজিক একাডেমির বর্ষ পুর্তির অনুষ্ঠান হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। ছোট ছোট শিল্পীরা বনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রচুর দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক সহ  সা রে গা মা মিউজিক একাডেমির অধ্যক্ষ জীবন কৃষাণ সহ অন্যান্যরা।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা