মায়ের মৃত্যু বার্ষিকীতে আপনাঘর বৃদ্ধাশ্রমে ফল- মিষ্টি বিতরণ

আগরতলা : প্রতিবছর নিজের মায়ের মৃত্যু বার্ষিকীতে সামাজিক কর্মসূচী নিয়ে থাকেন সত্যজিত নাহা। এবছর মালতী প্রভা নাহার দ্বাদশ মৃত্যু বার্ষিকী। এবারও মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সামাজিক কাজ হাতে নেয় আগরতলার নাহা পরিবার। সোমবার পরিবারের সদস্যরা বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমে যান। সেখানে আশ্রমের বাসিকদের সঙ্গে বেশি কিছু সময় তারা কাটান। বৃদ্ধাশ্রমের বয়স্কদের মধ্যে ফল মিষ্টি বিলি করেন সত্যজিত নাহা ও পরিবারের সদস্যরা।এতে খুশি আবাসিকরা।

Related posts

বিজেপি ৬ আগরতলা মণ্ডলে গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত প্রকাশ্যে

পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

মানুষকে নিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী