নিবেদিতা সংঘে স্বাস্থ্য শিবির ঘিরে সাড়া

আগরতলা : স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চিকিৎসা পরিষেবার পাশাপাশি ওষুধ বিলি করা হয় রোগীদের মধ্যে। ছুটির দিনে রবিবার শিবিরকে ঘিরে বেশ সাড়া পড়ে রাজধানীর ভট্টপুকুর নিবেদিতা সংঘ এলাকায়। সামাজিক কাজে বরাবরই এগিয়ে আসে মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট। বিভিন্ন জায়গায় বিজেপি ত্রিপুরা প্রদেশের ডক্টর সেলের সহযোগিতায় স্বাস্থ্য শিবির করে থাকে এই সংস্থা। রবিবার মেগা স্বাস্থ্য শিবির করা হয় ভট্টপুকুর নিবেদিতা সংঘে। সহযোগিতায় ছিল জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরাও। শিবিরে এলোপ্যাথি,আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথির চিকিৎসা পরিষেবা দেন চিকিৎসকরা। বিভিন্ন বিভাগে ৩৫ জন ডাক্তার পরিষেবা দেন শিবিরে। বিনামূল্যে সুগার টেস্ট সহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। সকাল থেকেই লোকজন শিবিরে ভির জমান। এ ধরণের শিবির আগামী দিনেও প্রত্যন্ত এলাকায় করা হবে বলে জানান মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট এর সম্পাদক ডাক্তার সুশান্ত রায়।

Related posts

বৃহস্পতি কলা কেন্দ্রের উদ্যোগে ২২ নভেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে সঙ্গীত উদয় সমারোহ

জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য সাব জুনিয়ার কাবাডি বালক ও বালিকা দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় শুক্রবার

রাজধানীর এমবি টিলা বাজারে কংগ্রেস করার অপরাধে ৭২ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর বিজেপি কর্মীর