রাম ঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া আসরের উদ্বোধন করেন রাজীব

আগরতলা : এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সমাজকে নেশা মুক্ত করার মুখ্যমন্ত্রীর যে সংকল্প তা খেলাধুলার মাধ্যমে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনা এবং পড়ুয়াদের মনোবলকে বৃদ্ধি করাই লক্ষ্য। পড়ুয়ারা যাতে নেশা থেকে বিরত থাকে এটাই মূল সংকল্প। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বললেন সমাজ সেবী রাজীব ভট্টাচার্য। প্রতি বছর এই সময়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় আগরতলা টাউন প্রতাপগড় স্থিত রাম ঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এদিন বিদ্যালয়ের ৬০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় স্কুল প্রাঙ্গণে।উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, স্কুলের প্রধান শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা । বিভিন্ন ইভেন্টে ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেন। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় সকলের মধ্যে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি