উপজাতি যুব ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে ১২ ফেব্রুয়ারি

আগরতলা : উপজাতি যুব ফেডারেশনের ৫৮ তম প্রতিষ্ঠা দিবস এবছর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে ১২ ফেব্রুয়ারি। সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়াও মহকুমা, অঞ্চল স্তরে প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। রবিবার মেলারমাঠ ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান উপজাতি যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সন্ধ্যা রানী দেববর্মা, টিএসইউ সভাপতি নেতাজী দেববর্মা, সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা।যুব নেতা কুমুদ দেববর্মা এদিন ককবরক বিষয়ে রোমান স্ক্রিপ্টে লেখার বিষয় নিয়ে বলেন, বিগত বছর গুলিতে কোনদিন রোমান কিংবা বাংলায় লেখা নিয়ে সমস্যা হয়নি। কিন্তু বর্তমানে পরিকল্পিত ভাবে ককবরককে ধাবিয়ে রাখা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিজেপি- আই পি এফ টি জোট সরকার পর্ষদ সভাপতির মাধ্যমে বলার চেষ্টা করছে রোমান হরফে লেখা যাবে না। দুই সংগঠন এদিন তারা আবেদন জানান, সমস্যা দ্রুত সমাধানের।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়